বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ / ৪২০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
trin

ভারতের তামিলনাড়ুতে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ৭৫ কিলোমিটার গতিতে চলমান একটি যাত্রীবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় ১২টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যাত্রীবাহী ট্রেনটিতে ১৩৬০ জন যাত্রী ছিল। তবে এতে কোনো নিহতের খর পাওয়া যায়নি।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করছে। হতাহতদের সার্বিক সহায়তা দেয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা জানান, শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রেল বোর্ড জানায়, পণ্যবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় মহীশূর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রাবাহী ট্রেনটি ভুল লেনে ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com