বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

তেঁতুলিয়ায় শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১১৭০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
manob

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বন্ধ হওয়া শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে তেঁতুলতলা তেঁতুলিয়া চৌরারাস্তায় সচেতন নাগরিক কমিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ অংশ নেন। সংগঠনটির আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন শিক্ষানবিস আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হয়দার, সোহরাব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮৭ সালে ভূকম্পন জরিপের মাধ্যমে শালবাহান তেলখনি আবিস্কৃত হয়। এরপর ১৯৮৯ সালে তেল উত্তোলন শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তেল আরোহনের কার্যক্রম উদ্বোধন করেন। ফ্রান্সের ফরোসল (ফস্টাল) নামের একটি কোম্পানিকে তেল আরোহনের জন্য নিযুক্ত করা হয়।
৮ হাজার ফিট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যাসার্ধের একটি কুপের মাধ্যমে তেল আরোহন শুরু হয়। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফরোসল কোম্পানিও সবকিছু গুটিয়ে চলে যায়। আজও এর রহস্য উম্মোচন হয়নি।
বক্তারা বলেন, সেই ফরোসল কোম্পানি শালবাহান তেল খনির অপর প্রান্তে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমাদার পাড়া গ্রামে খনন কার্য শুরু করে বলে জানা যায়। অনেকে বলছে, ভারত অদৃশ্যভাবে সেখান থেকে তেল উত্তোলন করছে। বক্তারা বলেন, অচিরেই শালবাহান তেল খনি কেন বন্ধ করা হয়েছে এজন্য সরকারের তদন্ত করা প্রয়োজন। তদন্ত করে পুনরায় তেল উত্তোলনের দাবি জানান তারা। বক্তারা বলেন, সরকার শীঘ্রই উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

পরে সমাবেশ শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা তেঁতুলতলায় এসে শেষ হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com