$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

ইসরায়েলে ইরানি হামলার জন্য দায়ী নেতানিয়াহু: এরদোগান

আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ / ৩৯৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৮:২১ পূর্বাহ্ন
erdogan

ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ইরান এই হামলা করেছে।

মঙ্গলবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এরদোগান একথা বলেন।

তিনি বলেন, ‘গত শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তা শূন্যতার মাঝে দেখা অন্যায় হবে। ১৩ এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধানত এক ব্যক্তি দায়ী; তিনি হলেন নেতানিয়াহু এবং তার খুনে প্রশাসন।’

এরদোগান বলেন, ‘৭ অক্টোবর থেকে ইসরায়েল সরকার বিভিন্নভাবে উসকানি সৃষ্টির চেষ্টা করেছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলীতে পরিণত করা যায়। ইসরায়েল সরকার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালিয়েছে।

এই হামলার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। একে কেন্দ্র করেই ইরান-ইসরায়েল সংঘাত শুরু হয়েছে।’

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে এরদোগান বলেন, ‘আমরা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি দেখেছি। ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি কিন্তু ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তখন দ্রুতই তারা তার নিন্দা জানিয়েছে।’

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনী গায়ের জোরে এবং নির্বিচারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং তারা মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বাধা পর্যন্ত দিয়েছেন। ছয়মাসের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় গণহত্যামূলক নীতি বাস্তবায়ন করে চলেছে।’

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। প্রতিক্রিয়ায় গত শনিবার গভীর রাতে ইসলামিক বিপ্লব গার্ড কর্পস এবং অন্যান্য সশস্ত্র বাহিনী ইসরায়েল-অধিকৃত অঞ্চলগুলোতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়।

এই হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে ইসরায়েলকে দায়ী করে এই বক্তব্য দিলেন এরদোগান  ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com