• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু

স্টাফ রিপোটারঃ / ৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
mmch

অনিয়ম, দুর্নীতি, দায়িত্ব পালনে অবহেলা এবং ঘুষ বাণিজ্যের দীর্ঘ অভিযোগ মাথায় নিয়ে অবশেষে শাস্তিমূলক বদলির শিকার হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারী আখতারুজ্জামান খান চৌধুরী। স্বাস্থ্য বিভাগ, খুলনার পরিচালকের স্বাক্ষরিত স্মারক মূলে তাকে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তবে এই বদলি ঠেকাতে এবং অপকর্মের ধামাচাপা দিতে ফের শুরু হয়েছে তার নানা মহলে তদবির ও দৌড়ঝাপ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ আগস্ট আখতারুজ্জামান খান চৌধুরীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অনলাইন বেতন-ভাতা নথি, নার্সিং কর্মকর্তাদের বেতন নথি, বিল রেজিস্টার সংরক্ষণ, সিনিয়র ও উচ্চতর স্কেল বা সিলেকশন গ্রেড ফাইল এবং কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এছাড়া প্রতি অর্থবছরে স্ব স্ব ফাইল নিয়ে অডিটের সম্মুখীন হওয়া এবং অডিট মিটআপ করার দায়িত্বও ছিল তার ওপর। কিন্তু এই গুরুদায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সেটিকে দুর্নীতির হাতিয়ার বানিয়ে নেন বলে অভিযোগ ওঠে।

নির্ধারিত দায়িত্ব পালনে চরম অবহেলা, ফাইল আটকে রেখে নানাবিধ হয়রানি এবং অবৈধভাবে উৎকোচ গ্রহণের মাধ্যমে একচ্ছত্র অনিয়মের সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। ফলশ্রুতিতে গত ১৭ নভেম্বর ২৬ খ্রিষ্টাব্দ তারিখে স্বাস্থ্য বিভাগ, খুলনার পরিচালকের স্বাক্ষরিত (স্মারক নং- ৪৫.৪০.০০০০.০০০.০০১.১৯.০৬৫.২৬-১৮৯৮/১(৭)) আদেশে তাকে প্রধান সহকারী পদ থেকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।

এদিকে অনুসন্ধানে জানা যায়, আখতারুজ্জামান খান চৌধুরীর দুর্নীতির ইতিহাস নতুন নয়। এর আগে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চাকরির সুবাদে ওয়ার্ড মাস্টার ও অফিস সহকারীর দায়িত্বে থাকাকালীন রোগীদের জিম্মি করে অর্থ আদায় এবং মেডিকেল সার্টিফিকেট (এমসি) জালিয়াতির মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অতীতে সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর দাখিল করা এক লিখিত অভিযোগে ভুক্তভোগী বেবী নাজমীন ও মারুফা সুলতানা (পিতা: শাহাবাজ, সাং- এনায়েতপুর শানতলা, পাটকেলঘাটা, সাতক্ষীরা) উল্লেখ করেছিলেন যে, তারা ২০১৮ সালের ২৮ মে সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন এবং ৩১ মে পর্যন্ত চিকিৎসাধীন থেকে মাথায় গুরুতর আঘাতের চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এক্স-রে করার নির্দেশ দিলে তারা তৎকালীন অফিস সহকারী আক্তারের কাছে যান।

তখন আক্তার জনৈক এক মহিলার মাধ্যমে তাদের কাছ থেকে অবৈধভাবে ৭০০ টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ওইদিন সন্ধ্যায় এক্স-রে স্লিপ, প্লেট ও ছাড়পত্র দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারী আক্তার হোসেনের কাছে জমা দেওয়া হয়। পরদিন ৩১ মে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার সময় আক্তার হোসেন তাদের ছাড়পত্র, স্লিপ ও প্লেটগুলো নিয়ে নেন এবং ছাড়পত্রটি কাটাকাটি করে তাদের হাতে ধরিয়ে দেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে এক্স-রে রিপোর্ট ও মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে দেওয়ার কথা বললেও বাস্তবে এমসি ও ছাড়পত্রের তারিখের মধ্যে মারাত্মক গরমিল সৃষ্টি করা হয় এবং তাদের এক্স-রে প্লেটটি পর্যন্ত আত্মসাৎ করা হয়। সে সময় ভুক্তভোগীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, অভিযুক্ত আক্তার হোসেন প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে মেডিকেল সার্টিফিকেট দুর্বল ও জালিয়াতি করার অসৎ উদ্দেশ্যে এই প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।

দীর্ঘদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বহাল তবিয়তে থেকে নানা অনিয়ম ও জালিয়াতির জন্ম দেওয়া এই কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দাকোপে বদলির আদেশ জারি হলেও তিনি তা মেনে নিতে নারাজ। আদেশ পাওয়ার পর থেকেই রাঘববোয়ালদের শরণাপন্ন হয়ে এবং বিভিন্ন মহলে তদবিরের মাধ্যমে এই বদলি আদেশ বাতিল বা স্থগিত করানোর জন্য মরিয়া হয়ে দৌড়ঝাপ শুরু করেছেন আখতারুজ্জামান খান চৌধুরী।

স্থানীয় সচেতন মহল ও দুর্নীতিবিরোধী সচেতন নাগরিক সমাজের দাবি, দুর্নীতিবাজ ও জালিয়াতিতে পারদর্শী এই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কঠোর নজরদারি বজায় রেখে তার বিরুদ্ধে আনীত সকল দুর্নীতির সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা না হলে চিকিৎসাসেবা খাত আরও কলুষিত হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/