সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি থেকে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য সাংগঠনিক সম্পাদক এম ইদ্রিস আলী ও সদস্য লাল্টু কে বহিষ্কার করা হয়েছে।
১৮ ই ফেব্রুয়ারী মঙ্গলবার সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে বহিষ্কার ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ রিজাউল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক ফখরুল আলম,প্রচার সম্পাদক ইঞ্জি. রুস্তম হাসান রিপন,আসাদুর রহমান জনি,মারুফ আহম্মদ খান শামিম, কামাল হোসেন, তুহিন হোসেন, কামরুল ইসলাম, শরিফুল ইসলাম,আব্দুল্লাহ আল মাহফুজ,আরিফুল ইসলাম,মোতাহের নেওয়াজ মৃণাল প্রমূখ ।
