• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে, হাইকোর্টে মামলা

নিউজ ডেস্কঃ / ৪৭৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
modi

ধর্মের নামে ভোট চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এমন অভিযোগে আগামী ৬ বছরের জন্য সবধরনের নির্বাচন থেকে মোদিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে।

আনন্দ এস জোনধালে নামে একজন আইনজীবী আবেদনটি দায়ের করেছেন। আবেদনে মামলাকারী বলেছেন, ভোটের প্রচারে প্রধানমন্ত্রী ভগবান ও উপাসনার স্থানের নামে ভোট চাইছেন, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

গত ৯ এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিটে বিজেপির নির্বাচনি জনসভায় মোদির বক্তৃতার উল্লেখ করে তিনি এই আবেদন জানিয়েছেন।

আইনজীবী জোনধালের বক্তব‌্য, ‘মোদি ভাষণে সেদিন বলেছিলেন, তিনি রামমন্দির তৈরি করে দিয়েছেন এবং কর্তারপুর সাহিব করিডর তৈরি করে দিয়েছেন।

গুরুদ্বারে লঙ্গরের রান্নার জন্য ব্যবহৃত জিনিসপত্রের ওপর থেকে জিএসটি তুলে দিয়েছেন। তিনি আরও দাবি করেন, তিনি আফগানিস্তান থেকে গুরু গ্রন্থসাহিব নিয়ে এসেছেন।’

তিনি বলেন, বক্তৃতার সময় প্রধানমন্ত্রী ভোটারদের কাছে ‘হিন্দু ও শিখ দেবতা এবং হিন্দু উপাসনালয়ের’ নামে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। ধর্মের নামে ভোট চেয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদি।

আবেদনে জোনধালে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি শুধুমাত্র হিন্দু এবং শিখ দেবতাদের এবং তাদের উপাসনালয়ের নামে ভোট চাইছেন না বরং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মন্তব্য করেছেন।

তিনি আরও দাবি করেছেন, মোদি মুসলমানদের পক্ষপাতী হিসেবে বিপরীত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মন্তব্য করেছেন, যা ঘৃণা সৃষ্টি করে এবং বৈষম্যের প্রচার করে।

এদিকে এখনো পর্যন্ত এই মামলার বিষয়ে মোদি বা তার দল বিজেপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/