মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

বিএনপি খোঁজার দায়িত্বে পেলেন আ.লীগের দোসর আসাদুজ্জামান খোকন

স্টাফ রিপোটারঃ / ৯৭৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন
bnp-sat

 সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে বিএনপি খোঁজার দায়িত্বে পেলেন আ.লীগের দোসর আসাদুজ্জামান খোকন। গত ২৮ এপ্রিল (সোমবার) সাতক্ষীরা সংসদীয় আসন-০২ সাতক্ষীরা পৌরসভা ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা সদর-০২ আসনের টিম প্রধান ও যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান সুপারিশকৃত জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত প্যাডে পৌরসভার ৯টি ওয়ার্ডে সার্চ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে পৌরসভার ৬নং ওয়ার্ডের পৌর আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলামের পুত্র সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি রবির ক্ষমতা বলে ৬নং ওয়ার্ডে সবচেয়ে সুবিধাভোগী মোঃ আসাদুজ্জামান খোকন সার্চ কমিটির দায়িত্বে পেয়েছেন। এনিয়ে সাতক্ষীরা ৬নং ওয়ার্ডে বিএনপির ত্যাগী কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্ঠি হয়েছে।

নাম প্রকাশের না করার শর্তে ওয়ার্ড বিএনপির কয়েকজন ত্যাগী নেতা কর্মীরা জানান, স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালে সাবেক এমপি রবির গুন্ডা বাহিনী দিয়ে কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সভাপতির পদ বাগিয়ে নেয়। সভাপতি থাকাকালে এই আসাদুজ্জামান খোকন ৫ পদে নিয়োগের মাধ্যমে ৭৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

সভাপতির পদ পাওয়ার পর একের এক এক দূর্নীতি করতে থাকেন মো. আসাদুজ্জামান খোকন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারণে এবং এমপি রবির ক্যাডার বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি আসাদুজ্জামান খোকনের বিরুদ্ধে। সার্চ কমিটিতে পদ পাওয়ার প্রতিবাদ জানিয়ে ৬নং ওয়ার্ড বিএনপির নেতারা বলছেন, ৫ আগস্টের আগে ওই আসাদুজ্জামান খোকন আওয়ামী লীগের মিটিং ও বিভিন্ন কার্যক্রমে দেখা গেছে। আবার ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে গেছেন বিএনপির নেতা। নিজেকে বাঁচাতে অনেকের মতো তিনিও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন।

৫ আগস্টের পরে জামায়াতে ঢোকার জন্য চেষ্টা করেছিল কিন্তু সুযোগ না পেয়ে বিএনপির সার্চ কমিটিতে সুযোগ পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিএনপি নেতা বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছেন আসাদুজ্জামান খোকন। সে কীভাবে এই সার্চ কমিটিতে স্থান পেল। খোকনসহ গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি সেজে যারা দলে ঢুকে পড়েছে। সে সব আওয়ামীলীগ কর্মীকে প্রতিহত করতে হবে।

গত ১৭ বছর থেকে বিএনপির ওয়ার্ড নির্যাতিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর আসাদুজ্জামান খোকন সার্চ কমিটিতে পদ পাওয়ায় আমরা ক্ষিপ্ত। সার্চ কমিটি থেকে তাকে বাদ দিয়ে ত্যাগী নেতাকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। নেতাকর্মীরা আরও জানান, আসাদুজ্জামান খোকন নিজের আধিপত্য টিকিয়ে রাখতে খোকনের পরিবারে দখলে থাকা আনুমানিক ৬০ থেকে ৭০ বিঘা খাস জমি দখল টিকিয়ে রাখতে কখনও আওয়ামীলীগ, কখনও বিএনপি সাজে। শুধু তাই নয় খোকনের অত্যাচারে তার এলাকার মানুষও অতিষ্ঠ।

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক আশরাফ হোসেন জানান, আমি ২০০৯ সাল থেকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এসেছি। ৫ আগস্টের পর বিএনপিকে কলুষিত করার জন্য কিছু আওয়ামীলীগের দোসর উঠেপড়ে লেগেছে। তার মধ্যে একজন আসাদুজ্জামান খোকন। খোকনসহ কোন আওয়ামীলীগের দোসর সার্চ কমিটিসহ বিএনপির কোন পদে না থাকতে পারে তার জোর দাবী জানাচ্ছি।

সার্চ কমিটি গঠন নিয়ে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ (২৯ এপ্রিল) মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, সাতক্ষীরা সদর ও পৌর বিএনপির বিদ্যমান সম্ভাব্য সকল নেতৃবৃন্দ যারা এই দুইটি ইউনিটে নেতৃত্বে আসতে চান তাদের সকলের কাছ থেকে সার্চ কমিটি গঠনের উপলক্ষে একটি লিস্ট চাওয়া হয়, ঐ সকল লিস্টগুলো সমন্বয় করে সার্চ কমিটি অনুমোদন করা হয়।

তবে কারো যদি কোন প্রশ্ন বা নালিশ থাকে সেগুলো জেলা বিএনপি আমলে নিয়ে সংযোজন ও বিয়োজন করবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কার্যক্রম না করার জন্য জেলার সকল নেতৃবৃন্দকে সবিনয় অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com