বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

লোকসভা নির্বাচনে ভোট দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ / ৪৬৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
india-pm

চলমান লোকসভা নির্বাচনে ভোট দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে গুজরাটের রাজধানী আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারে স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে ৭ টার কিছু পরে ভোটকেন্দ্রে উপস্থিত হন মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে থেকেই সেখানে উপস্থিতি ছিলেন। তিনিই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দুই নেতার আশে পাশে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। নরেন্দ্র মোদির আগমন উপলক্ষ্যে তারাও দলীয় স্লোগান ধরেন।

ভোট দিতে যাওয়ার পথে বিজেপির এক সমর্থক মোদির একটি পোর্ট্রেট তার সামনে হাজির করে অটোগ্রাফ চাইলে তার সেই চাওয়া পূরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। পোর্ট্রেটে নিজের অটোগ্রাফ দেন তিনি।

ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর সমবেত জনতার উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘দেশের ভবিষ্যৎ কেমন হবে, কারা নিয়ন্ত্রণ করবে এই দেশ— তা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। তাই আসুন, ভোট দিন। এখনও চার ধাপ ভোট বাকি আছে।’

যেসব সংবাদকর্মী এই ভোটদান কভার করেছেন, তাদেরও খোঁজ খবর নিয়েছেন নরেন্দ্র মোদি । সংবাদকর্মীদেরকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে এবং অধিক পরিমাণে পানি পানের পরামর্শও দিয়েচেন তিনি।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর আসন থেকে দাঁড়িয়েছেন। তিনিও আজই ভোট দেবেন বলে জানা গেছে।

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের তৃতীয় পর্যায় শুরু হয়েছে আজ মঙ্গলবার। এই দিন দেশটির ১০টি রাজ্য ও

কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে।

সূত্র : এনডিটিভি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com