পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছেন। এসময় থ্রি-হুইলারের অপর ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বোদা উপজেলা পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার আলী আসগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্প নগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম, তাদের সাত বছরেরঁ মেয়ে আল আকসা এবং মারেয়া বামনহাট এলাকার প্রমিলা রাণী (৩০)।
আহতরা হলেন, উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭), চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৮জন যাত্রী নিয়ে থ্রি হুইলারটি সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে আসছিল। পথে কৈকিল্লা দীঘি এলাকায় পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় থ্রিহুইলারটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাহমুদা ও তার মেয়ে আল আকসাকে ঠাকুরগাঁও হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এছাড়া প্রমিলা রাণী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘শুক্রবার বিকালে কৈকিল্লা দিঘী এলাকায় ট্রাকের চাপায় থ্রি-হুইলারের তিন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা এবিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
https://slotbet.online/