$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

জকসু নির্বাচনে শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

নিউজ ডেস্কঃ / ৪১৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
jksu

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

মোট ৩৯টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে শীর্ষ তিনটি পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় লাভ করেছে। সহসভাপতি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। এ পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। সহসাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে ভোট গণনার সময় কিছু কেন্দ্রে তথ্যে গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম স্থগিত থাকে। বিষয়টি যাচাই-বাছাই শেষে গভীর রাতে পুনরায় ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে সন্তোষজনক। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। ওই হল সংসদের মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে, যা হলভিত্তিক নির্বাচনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত জকসু নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com