• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার- স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের জনশক্তিকে চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে- গোলাম পরওয়ার পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট

ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার- স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ / ১৪৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
sorastro

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে তাদের আমরা পুরস্কৃত করবো। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আইজিপিসহ ৯২ পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে অনুষ্ঠানে পদক দেওয়া হয়। এ সময় পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কেবল বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে একই ঘটনায় ফৌজদারি অপরাধের উপাদান থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রচলিত ফৌজদারি আইনের আওতায়ও বিচারের মুখোমুখি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বিভাগীয় শৃঙ্খলামূলক কার্যক্রমের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। সঙ্গে যদি কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে সেটির জন্যও একইসঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে ‘গুড ফেইথ’ বা সৎ উদ্দেশ্যে ছোটখাটো ভুল হলে সেটি সেই বিবেচনায় দেখা হবে। তবে ইচ্ছাকৃত অনিয়ম, দায়িত্বে অবহেলা বা অপরাধের ক্ষেত্রে শৃঙ্খলামূলক ও আইনগত- এই দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো পুলিশ কর্মকর্তা, তিনি যে পদমর্যাদারই হোন না কেন, জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না। পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্তভাবে আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায় সাইবার অপরাধ মোকাবিলায় আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ চালু করা হবে বলে এ সময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/