• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ পঞ্চগড়ের বোদায় কাজ তদারকির সময় উপসহকারী প্রকৌশলীর ব্যাগে দেড় লাখ টাকা, জনতার হাতে আটক ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: এনসিপির সাতক্ষীরায় গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য! সাতক্ষীরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার- স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের জনশক্তিকে চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে- গোলাম পরওয়ার পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ

ডেস্ক রিপোর্টঃ / ৩৭৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
sirajul

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক নেতা ও ক্রীড়া সংগঠক মোঃ সিরাজুল ইসলাম বাবু ও সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেন কোরায়শী লাল্টু ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজুল বাবু জানান, গত ৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত জাতীয় আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতায় টিম অফিসিয়াল হিসেবে ঢাকায় অবস্থান করায় তিনি জেলা কমিটি গঠনের বিষয়ে অবগত ছিলেন না। ১২ এপ্রিল সাতক্ষীরায় ফিরে তিনি জানতে পারেন যে, জেলা বিএনপির মতামত উপেক্ষা করে বিতর্কিত ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

তিনি বলেন, এ ধরনের প্রক্রিয়ায় গঠিত কমিটিতে অন্তর্ভুক্তি তার জন্য বিব্রতকর ও প্রশ্নবিদ্ধ হওয়ায় তিনি উক্ত কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

একই সঙ্গে তিনি জানান, আমার সাথে আরও পদত্যাগ করেছেন শামীম হোসেন কোরায়শী লাল্টু—যিনি ৯০’র সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ফোরাম, সাতক্ষীরার যুগ্ম আহবায়ক এবং জেলা ছাত্রদল, সাতক্ষীরার সাবেক সহ-সভাপতি।

এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে উক্ত কমিটির অন্তত ১৫-১৬ জন সদস্য পদত্যাগ করেছেন এবং আরও কয়েকজন শীঘ্রই পদত্যাগ করবেন বলে জানা গেছে।

এমতাবস্থায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে সিরাজুল ইসলাম বাবু বলেন, বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত নতুন কমিটি গঠন করা হোক।

উল্লেখ্য, মোঃ সিরাজুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে খেলোয়াড় ও সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের নির্বাহী সদস্য এবং সাতক্ষীরা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/