শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা পুলিশ সুপার মহোদয় এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ / ৩৮৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
sp-sat

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”—এই বিশ্বাসকে বুকে ধারণ করে,২৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি তাঁর দায়িত্বকালীন সময়ে জেলা পুলিশকে দৃঢ় নেতৃত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে বহু সাফল্যে পৌঁছে দিয়েছেন। জনবান্ধব পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মানবিক উদ্যোগে তাঁর অবদান ছিল অনন্য। তিনি ছিলেন একজন দূরদর্শী, নিরহংকারী ও মানবিক প্রশাসক, যাঁর নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদায়ের এই আবেগঘন মুহূর্তে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলে সুস্বাস্থ্য, সফলতা ও আরও গৌরবময় ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মিজ্ আফরোজা আখতার,জনাব মোঃ মোকবুল হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ডাঃ রোকেয়া আখতার, অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অর্থ) জনাব মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীব, সহকারী পুলিশসুপার(তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সিভিল সার্জন, সাতক্ষীরা, ডাঃ মোঃ আঃ সালাম, অধ্যক্ষ জনাব মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি কলেজ, অধ্যক্ষ জনাব বাসুদেব বসু,সাতক্ষীরা সরকিারি মহিলা কলেজ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com