• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ পঞ্চগড়ের বোদায় কাজ তদারকির সময় উপসহকারী প্রকৌশলীর ব্যাগে দেড় লাখ টাকা, জনতার হাতে আটক ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: এনসিপির সাতক্ষীরায় গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য! সাতক্ষীরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার- স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের জনশক্তিকে চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে- গোলাম পরওয়ার পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক

পঞ্চগড়ের বোদায় কাজ তদারকির সময় উপসহকারী প্রকৌশলীর ব্যাগে দেড় লাখ টাকা, জনতার হাতে আটক

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১০০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
atok

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে রাখা দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী নূরই আকরাম। রাস্তার নিম্নমানের কাজ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটকে টাকা তল্লাশি করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আটক উপসহকারী প্রকৌশলীর নূরই আকরাম বোদা উপজেলা এলজিইডিতে কর্মরত।

স্থানীয়রা জানান, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা সড়কের নির্মাণকাজের মান নিয়ে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। তবে সড়কের কাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী নূরই আকরাম তাদের অভিযোগে কর্ণপাত করছিলেন না। বরাদ্দ অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা তার কাছে কাগজপত্র দেখতে চান। এ সময় তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তার পিছু নিয়ে পথ আটকে ব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি রাজি হননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্যাগ তল্লাশি করে এক লাখ টাকা পায়। এ ছাড়া তার পকেট থেকে আরও ৫০ হাজার টাকা পাওয়া যায়। সব মিলিয়ে দেড় লাখ টাকাসহ তাকে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয়দের দাবি, এত টাকা সঙ্গে রাখার কারণ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপসহকারী প্রকৌশলী নূরই আকরাম দাবি করেন, টাকাগুলো তার ব্যক্তিগত এবং নিজস্ব কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন।

এ বিষয়ে বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান জানান, দায়িত্ব পালনের সময় এত নগদ টাকা সঙ্গে বহনের সুযোগ নেই। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/