সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‌্যালি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৪৭১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
jamat-sat

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে শনিবার সকালে এক বিশাল মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্ব্বর এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়। র‌্যালিতে হাজারো মোটরসাইকেল অংশ নিলে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সড়কের দু’পাশে দাঁড়িয়ে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

র‌্যালিতে সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় সজ্জিত মোটরসাইকেল বহর ছিল শৃঙ্খলাপূর্ণ ও দৃষ্টিনন্দন।

র‌্যালিপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “আমাদের লক্ষ্য সাতক্ষীরাকে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হতে পারলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্ত হবে।”

তিনি আরও বলেন, “তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি, তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি সাতক্ষীরার মানুষ এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবে। নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবেই কাজ করবো।”

র‌্যালিতে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোফারফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, শহর শিবির সভাপতি আর. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সদর জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, “আজকের শোডাউন প্রমাণ করেছে সাতক্ষীরার মানুষ মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ।”

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com