• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় ডিবির বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী সহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোটারঃ / ৪১৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
atok

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) হেমায়েত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে কুখরালি মাঝের পাড়ার মোঃ আব্দুল আলিম (৩৬), পিতা মোহাম্মদ আলী, ইটাগাছার মোঃ আরব বিল্লাহ ওরফে শিমুল (৪০), পিতা মৃত আকবর আলী, কামালনগরের মোঃ শাহীন গাজী (৩৮), পিতা সামাদ গাজী এবং ইটাগাছার মোঃ সাজ্জাদ হোসেন ওরফে বাবু (৫৫), পিতা মৃত রজব আলী সরদারকে আটক করা হয়।

তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে আব্দুল আলিমের কাছ থেকে ২০ পিস, আরব বিল্লাহ ওরফে শিমুলের কাছ থেকে ২০ পিস এবং শাহীন গাজীর কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখা জানায়, তালিকা অনুযায়ী আলামত জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/