শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৫৩১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
sat

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরায় ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী মেধাবী হাফেজদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনভর এ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ্ রিয়াজুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে অত্র মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধানে পবিত্র কুরআন মুখস্তকারী ৫২ জন কুরআনে হাফেজ ও কুরআন মুখস্তকারী হাফেজদের মাঝে পুরষ্কার ও সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ্ রিয়াজুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম এর সভাপতিত্বে ও শায়খ আরিফ বিল্লাহ আল আজমী এর সঞ্চালনায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জনাব হাফেজ মাওঃ জায়েদ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক জানাব ক্বারী হাফেজ এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী আওছাফুর রহমান, হাফেজ মাওলানা জুলফিক্কার আলী ,হাফেজ কামরুল ইসলাম, হাফেজ মনিরুল ইসলাম, হাফেজ আবু রায়হান ,হাফেজ ইমাম হোসেন, মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। এসময় সাতক্ষীরার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, সামাজিক ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে সর্বমোট ২৭ টি হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫২ জন কুরআনে হাফেজ ও কুরআন মুখস্থকারী অংশগ্রহণ করেন।তাহার মধ্যে প্রথম স্থান অর্জন করেন তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা,দ্বিতীয় স্থান অর্জন করেন মাযাহিরুল উলুম ক্বওমি মাদ্রাসা,তৃতীয় স্থান অর্জন করেন মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ্ রিয়াজুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসা ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com