• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৫৪৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
anju

সাতক্ষীরায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আনজুয়ারা ও তার ছেলে আসিফসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গড়েরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিম। অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, চাপাতি, কুড়াল, চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।

সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ জানান, “আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, আনজুয়ারা নিজের বাড়িটিকে মাদকের ডেরায় পরিণত করেছিলেন। পরিবারের সদস্যরাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বাধা দিলে স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মারপিট করতো।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। একই সঙ্গে স্থানীয়রা পালিয়ে থাকা আনজুয়ারার ভাই আশরাফুল ইসলাম ও স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামসুর রহমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/