• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সিলেটে সাদা পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

নিউজ ডেস্কঃ / ৪৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
seylet

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় লুট হওয়া মূল্যবান পাথর উদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কমিশন শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তির যোগসাজশে দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, যার ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা বাংলাদেশের অন্যতম বৃহৎ পাথর উত্তোলন অঞ্চল। এখানকার প্রাকৃতিক সম্পদ দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস হলেও কিছু চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত সদস্য ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এসব কার্যক্রম বছরের পর বছর ধরে চলে আসছে।

উপ-পরিচালক নাজমুস সাদাত রাফি বলেন, প্রাথমিক তদন্তে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। আমরা পাথর উত্তোলনের বৈধতা, অনুমোদিত সীমা এবং প্রকৃত উত্তোলনের পরিমাণ যাচাই করছি। এই অভিযানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল করা হবে। পাশাপাশি ভোলাগঞ্জ অঞ্চলে নিয়মিত মনিটরিং চালু এবং স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/