• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডাঃ শফিকুর

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৬৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
dr.shofiqur

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দূর্ণীতির বীজ বপন করা হয়েছে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজে স্থানীয় চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেন, দেশের মধ্যে সর্বাধিক শহীদের জেলা সাতক্ষীরা। এসব শহীদ পরিবারের খোঁজ-খবর নিতে সাতক্ষীরায় এসেছি। তাছাড়া, সমগ্র দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিলো। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল।

এর আগে জামায়েতের আমীর ডা: শফিকুর রহমান রাত সাড়ে ৯টায় সড়কপথে যশোর হতে সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান আজ শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে সাতক্ষীরা জেলা জামাতের রোকন সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন। পরে তিনি বেলা ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

সাকিট হাউজে মত বিনিময় কালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/