• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

এবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক সমন্বয়কদের

নিউজ ডেস্কঃ / ২৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
sarjis-hasanat

হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আগামীকাল বুধবার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করবেন তারা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। কমেন্ট বক্সে হাসনাত লিখেছেন, ‘যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে। দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?’

একই স্ট্যটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি কমেন্ট বক্সে লিখেছেন, এই খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; সহ নানা স্লোগান দেন।

২০-২৫ আইনজীবী এই বিক্ষোভে অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় বিক্ষোভ থেকে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান বলেন, আদালতের প্রাঙ্গণের মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে। তবে অন্য বিক্ষোভকারীরা পালিয়ে গেছে। এ বিষয়টি নিয়ে আমরা খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/