• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় তেল জাতীয় ফসল উৎপাদনে শ্রেষ্ঠ কৃষকদের পুরস্কৃত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৮২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৩ মে, ২০২৪
farmar

সাতক্ষীরায় ২০২৩-২৪ অর্থবছরে তেলজাতীয় ফসল উৎপাদনে শ্রেষ্ঠ নির্বাচিত পাঁচজন কৃষককে পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (১৩ মে) সাতক্ষীরা খামারবাড়ির প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

শ্রেষ্ঠ নির্বাচিত পাঁচ কৃষক হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছির রফিকুল ইসলাম, লাঙ্গলঝাড়ার আলী হোসেন, তালার তেতুলিয়ার আতিয়ার মাহমুদ, খেশরার শেফালী বিবি ও দেবহাটার কুলিয়ার আব্দুস সামাদ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বীজ উৎপাদন কেন্দ্রর উপপরিচালক মনোয়ার হোসেন বকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/