বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

ইউনিভয়েস কালচারাল সেন্টারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট : / ৩৪২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
universes

রঙ-তুলি আর কল্পনার মেলবন্ধনে শিশুদের ভাবনার জগৎকে তুলে ধরতে ইউনিভয়েস কালচারাল সেন্টারের উদ্যোগে আজ বুধবার (১৫ জানুয়ারি) সাতক্ষীরার জেলার যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দেশ, সংস্কৃতি ও পরিবেশভিত্তিক নানা বিষয় নিয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ভাবনা কাগজে তুলে ধরে। রঙ ও তুলির ছোঁয়ায় আঁকা চিত্রগুলো উপস্থিত অতিথি ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে।

বিচারকদের মূল্যায়নে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সামিউল হাসান সামি প্রথম স্থান অর্জন করে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া সুলতানা দ্বিতীয় এবং একই শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা তৃতীয় স্থান অর্জন করে।

ইউনিভয়েস কালচারাল সেন্টারের মুখপাত্র মোঃ হাবিব মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আছাদ উল্লাহ। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা খাতুন ও আফরোজা খাতুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যান্টিকস ফার্নিচারের পরিচালক মোঃ ইউছুপ আলী সরদার, ইউনিভয়েসের অর্থ সম্পাদক মোঃ আমির আলী এবং বিশেষ উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চা বিকাশে ইউনিভয়েস কালচারাল সেন্টারের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com