1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
পঞ্চগড়ের বোদায় বিনা পয়সায় ১১টি অপারেশন করলেন সিভিল সার্জন - দৈনিক আজকের সময়
August 26, 2026, 6:37 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ের বোদায় বিনা পয়সায় ১১টি অপারেশন করলেন সিভিল সার্জন

  • Update Time : Tuesday, April 30, 2024
  • 313 Time View
oparesion

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা পয়সায় প্রসূতি মায়ের সিজার, হাইড্রোসিল ও অন্যান্যসহ ১১টি অপারেশন করছেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। গতকাল সোমবার সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ টি সিজার, ২টি হার্নিয়া, ২টি গাংলিওন, ২টি লাইপোমা, ২টি জরায়ুর টিউমার, ১টি পাইলস, ১টি সেবাসিয়াস, ১টি সিস্টসহ মোট ১১ টি অপারেশন করেন সিভিল সার্জন। এসময় বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর উপস্থিত ছিলেন। প্রতি সোমবার তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অপারেশন কার্যক্রম চালাচ্ছেন।
পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী পঞ্চগড়ে যোগদানের পর থেকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন মুখি কর্মসূচি হাতে নিয়েছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গুলো পরিস্কার পরিচ্ছন্ন করেছেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অপারেশন থিয়েটারগুলো চালু করেছেন। এসব অপারেশ থিয়েটার চালু করে তিনি নিজেই অপারেশ ন কার্যক্রম পরিচালনা করছেন। দাপ্তরিক কাজের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অপারেশ ন কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এজন্য তিনি জেলা সদর থেকে অবেদনবিদ নিয়ে এসে অপারেশ করছেন।
সিভিল সার্জনের এমন উদ্যোগে এলাকার সাধারণ মানুষ বিনা পয়সায় বিভিন্ন অপারেশন ও সিজার করতে পারায় অনেক খুশি।

তাঁর এই মহোতি কাজে তিনি জেলা জুড়ে প্রশংসিত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews