• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

তীব্র তাপদাহে দেশের ২৭ জেলার স্কুল-কলেজ আজ বন্ধ

নিউজ ডেস্কঃ / ৩২০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
sikka

দেশের ২৭ জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় । অন্যদিকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার মে দিবসে সরকারি ছুটি। ফলে ওই দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

গতকাল শিক্ষা মন্ত্রণালয় র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা; ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা; রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল ও কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে।

খুলনা বিভাগে ১০টি জেলা রয়েছে। আর রাজশাহী বিভাগে রয়েছে আট জেলা। সেই হিসাবে আজ ২৭ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

পৃথক বিজ্ঞপ্তিতে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেছে, দাবদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

অন্যদিকে চলমান তাপপ্রবাহে এসি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং

সমপর্যায়ের মাদরাসার ক্লাস ২ মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/