মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহযোগিতা করতে আগ্রহী ফ্রান্স: পলক

নিউজ ডেস্কঃ / ২৫০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৩ মে, ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
polak

স্যাটেলাইট প্রযুক্তিতে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ফ্রান্স সহযোগিতা প্রদানের আগ্রহ ব‌্যক্ত করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুই বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ফ্রান্সের স‌্যাটেলাইট প্রতিষ্ঠান এয়ারবাস কর্তৃক বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ প্রদানের বিষয়টি আলোচনায় উঠে আসে।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন। বিশেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী পলক বাংলাদেশ ও ফ্রান্স বন্ধু-প্রতীম দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে বলেন, ‘ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং অকৃত্রিম বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের বিদ‌্যমান সম্পর্ক আগামীতে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন।’

চলতি মাসে ফ্রান্সের প্রযুক্তি উৎসব মেলায় বাংলাদেশ প্রথমবারের মতো অংশ গ্রহণ করতে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মেলায় বাংলাদেশের প্রযুক্তিগত সম্ভাবনা তুলে ধরা হবে। মেলায় ফ্রান্সের ১২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হবে।

এছাড়াও এআই, রোবটিক্স, ব্লকচেইন, সাইবার নিরাপত্তা ইত‌্যাদি বিষয়ে দক্ষ নাগরিক তৈরির লক্ষ‌্যে

ফ্রান্সের প্রতিষ্ঠিত স্কুল ফোরটি টু এর সঙ্গে কাজ করার আশাবাদ ব‌্যক্ত করেন জুনাইদ আহমেদ পলক।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com