মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি চাল জব্দ, গুদাম সিলগালা, আটক ১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২১৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:৫২ অপরাহ্ন
jorimana

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের ৩১ লক্ষ সাড়ে ৬২ হাজার টাকার সরকারি চাল ব্যবসায়ীর গোডাউন থেকে জব্দ করেছে প্রশাসন। সেই সাথে গুদাম সিলগালাসহ সাদেকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অপর ব্যবসায়ী পলাতক।

রবিবার (১৫ জুন) দুপুরে তেঁতুলিয়া মডেল থানায় উপজেলা খাদ্য পরিদর্শক মো. রুবেল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে মামলায় গুদামের ম্যানেজার মো. সাদেকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে গত শনিবার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম ও থানা পুলিশের একটি টিম পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে সরকারি সিলমোহর যুক্ত কয়েক শতাধিক বস্তা চাল, সরকারি সিলমোহর যুক্ত খালি বস্তা, মোড়ক পরিবর্তনের সরঞ্জামাদি এবং বস্তা সেলাই মেশিন জব্দ করা হয়।

প্রথম অভিযান করেন উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর এলাকার ফিরোজা বেগমের চাতাল ও গুদামঘর আপর অভিযান চৌরাস্তা বাজারের মেসার্স সহিদুল রাইস এজেন্সির গুদামে। এসময় সরকারি প্রকল্পের শতাধিক বস্তা চাল, খালি বস্তা ও চালের মোড়ক জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলায় বরাদ্দকৃত টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের চাল ও গম সংশ্লিষ্ট দপ্তরের দু’একজন কর্মচারি সিন্ডিকেটের মাধ্যমে প্রভাব বিস্তার করে কম দামে ক্রয় করে ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে থাকেন।

তবে অজ্ঞাত কারণে জব্দের একদিন পর তেঁতুলিয়া মডেল থানায় উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম বাদী হয়ে খাদ্য নিয়ন্ত্রক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় গুদামের ম্যানেজার মো. সাদেকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। মালিক সহিদুল ইসলাম পলাতক রয়েছে।

এ বিষয়ে ব্যবসায়ী সহিদুল ইসলাম বলেন, বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রকল্প সভাপতিগণ সরকারি বরাদ্দের চাল পেয়ে আমাদের নিকট বৈধভাবে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে সংশ্লিষ্টরা চাল বিক্রি করে থাকেন এবং তিনিও বৈধভাবে কাগজপত্র দেখে ক্রয় করেন। আমাদের লাইসেন্স রয়েছে।

তেঁতুলিয়া উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম বলেন, পৃথক দুটি অভিযান চালিয়ে সরকারী চালসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও গুদামের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, অভিযানে সরকারি চালের বস্তা সহ বিপুল পরিমাণ খালি বস্তা ও মোড়ক পরিবর্তনের আলামত পাওয়া গেছে। গুদাম মালিক বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পাড়ায় গুদামগুলো সিলগালা করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com