উপজেলায় ২ হাজার ৬ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়া তিনরনইহাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২ লক্ষ ৪ হাজার টাকা ব্যায় ১৯ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং ২ লক্ষ টাকা ব্যায়ে ১৬৫ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেয়া হয়। এছাড়াও উপজেলায় ১ হাজার ৬৫ জন গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলার আটোয়ারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্যদের মাঝে চেক এবং দুঃস্থ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আমলেই উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মান করার অঙ্গীকার করেন। সেইসাথে আটোয়ারী ক্রীড়া সংস্থার উন্নয়নে ২০ লক্ষ এবং উপজেলার সার্বিক উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা প্রদানের ঘোষনা করেন। এসময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পাঁচ শহিদ পরিবারের আট জন সদস্যকে ১০ লক্ষ টাকার চেক এবং দুই হাজার দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র অনুষ্ঠানে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আটোয়ারীর সন্তান মোঃ সারজিস আলম, উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, জামায়াতের আমীর মো. ইউনুস আলী খাঁন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের জেলা সমন্বয়কারী মো. ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আবু ইউসুফ, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/