কিন্তু পরবর্তীতে রহস্যজনকভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করা হয়। স্থানীয়দের ভাষ্য, দলীয় পদ ফিরে পেয়ে সংশোধন হওয়ার বদলে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদে বালু লুটের সাম্রাজ্য গড়ে তোলেন তিনি।
এমনকি গত ১২ নভেম্বর উপজেলা প্রশাসন খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে চারটি কার্গো ও সাতটি বালুর স্তূপ জব্দ এবং আনিচুর রহমান নামে এক ম্যানেজারকে দুই মাসের কারাদণ্ড দিলেও মূল হোতারা রয়ে গেছেন আড়ালে।
এখনো নওয়াবেঁকী বাজারসংলগ্ন সুইসগেট ও রেডিয়েন্ট হ্যাচারির আশপাশে মজুত করা বালু ট্রাকযোগে বিক্রি অব্যাহত রেখেছে এই চক্র। নিজেদের অপকর্ম ও বালু লুটের খবর প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে বিএনপি ও যুবদলের এই সিন্ডিকেট। এরই জেরে গত ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে শ্যামনগর বঙ্গবন্ধু সুপার মার্কেটে কেনাকাটা করতে গেলে সাংবাদিক মো. ইব্রাহিম খলিলকে ঘিরে ধরে মব সৃষ্টি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম দুলুর নেতৃত্বে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিক ইব্রাহিম খলিলের ওপর হামলা চালায় এবং মারধর করে।
ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলা ও মব সৃষ্টিতে অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও অভিযুক্ত বালু ব্যবসায়ী জি.এম. হাবিবুল্লাহ, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, ১০ নং আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আল আমিন, যুবদল নেতা মুকুল, সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলাম, যুবদল নেতা আব্দুল্লাহ, বিএনপি নেতা মমিনুর রহমান এবং কথিত সাংবাদিক পরিচয়দানকারী সামিউল আজম মনির।
হামলা ও মব সৃষ্টির পর কৌশলে সাংবাদিক ইব্রাহিম খলিলকে শ্যামনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে গত ২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মো. আব্দুর রশিদ সরদারের দায়ের করা একটি নাশকতা মামলায় (মামলা নং- ০৫/১৮৫) অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শ্যামনগর থানা পুলিশ তাঁকে জেলহাজতে প্রেরণ করে।
শ্যামনগর সদরের বাঁধঘাটা এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. ইব্রাহিম খলিল কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিরপেক্ষ অবস্থান থেকে নদী রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ লুটের চিত্র তুলে ধরেছিলেন তিনি। অথচ বিএনপি ও যুবদল নেতাদের বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কলম ধরার অপরাধে তাঁকে মব সন্ত্রাসের শিকার হয়ে নাশকতার মতো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবরণ করতে হচ্ছে।
স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের প্রশ্ন? বিএনপির নাম ভাঙিয়ে এবং দলীয় পদ-পদবি ব্যবহার করে একের পর এক দখলদারিত্ব, অবৈধ বালু লুট এবং সাংবাদিকের ওপর মব সন্ত্রাস চালানো হলেও দলের শীর্ষ নেতৃত্ব কি নীরব থাকবে? অন্যদিকে, বালু লুটের মূল হোতা বিএনপি ও যুবদল নেতাদের গ্রেপ্তার না করে উল্টো সংবাদ প্রকাশকারী সাংবাদিককে পুরনো নাশকতা মামলায় কারাগারে পাঠানোয় প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে তীব্র প্রশ্ন উঠেছে।
অবিলম্বে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের বালু লুটের নেপথ্যে থাকা বিএনপি ও যুবদলের পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা, দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী নেতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক মো. ইব্রাহিম খলিলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
https://slotbet.online/