সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

দেওয়ানগঞ্জে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ, হাতেনাতে ধরা পড়ে পালাল কসাই

মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ প্রতিনিধ / ২০৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
dead caw

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর গ্রামে মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত কসাই পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চর আমখাওয়া ইউনিয়নের টুপকার চর গ্রামের মো. তারা মিয়া দীর্ঘদিন ধরে মৌলভীর চর বাজারে গরুর মাংস বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত রাতে একটি মৃত গরু জবাইয়ের প্রস্তুতি নেওয়া হয়। রাত প্রায় দুই টার দিকে এক স্থানীয় ব্যক্তি বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, একটি গরু বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং জবাইয়ের প্রস্তুতি চলছে।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে অভিযুক্ত কসাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি গোপন রাখার জন্য তাকে কোষ উৎকোষের প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি সেখান থেকে সরে যান।
পরদিন সকালে বাজারে ওই মাংস বিক্রির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে যান তিনি। এ সময় এলাকাবাসী জড়ো হলে অভিযুক্ত কসাই তারা মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া। স্থানীয়দের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে গরুটি মৃত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পরে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে জব্দকৃত মাংস নষ্ট করার ব্যবস্থা নেয় ইউনিয়ন পরিষদ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com