সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
tarok

সাতক্ষীরার পাটকেলঘাটা ভূমি অফিসের নায়েব তারক চন্দ্র মন্ডলকে ঘিরে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠার পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

স্থানীয়দের অভিযোগ, নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন দলাল নির্ভর কার্যক্রম ও ঘুষ গ্রহণ, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তথ্য সামনে এলেও বিষয়গুলো যথাযথভাবে তদন্ত করা হচ্ছে না। ফলে তার কথিত ‘ক্ষমতার উৎস’ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় তিনি বলেন তার নিজের ব্যক্তিগত ভারতের একটি লাল পাসপোর্ট রয়েছে।

নায়েব তারক চন্দ্র মন্ডলের ব্যক্তিগত বক্তব্য ও তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করতে সরকারের সংশ্লিষ্ট সর্বোচ্চ তদন্তকারী সংস্থার মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এদিকে তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পাশাপাশি কথিত ‘লাল পাসপোর্ট’ ও নাগরিকত্বের বিষয়টিও তদন্তের দাবি উঠেছে।

স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, নায়েব তারক চন্দ্র মন্ডল নিজেকে ভারতীয় ‘লাল পাসপোর্টধারী’ হিসেবে পরিচয় দিয়ে এবং ‘আমার কেউ কিছু করতে পারবে না’—এমন বক্তব্য দিয়েছেন বলে তারা দাবি করছেন। তবে তার এই বক্তব্যের সত্যতা ও তিনি আদৌ কোনো ভারতীয় পাসপোর্টের অধিকারী কি না, সে বিষয়ে সরকারি কোনো নথি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য তাদের হাতে রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এছাড়া তার পরিবারের সদস্যদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে বলেও অভিযোগ পাওয়া যায় স্থানীয় সূত্রে। এ অবস্থায় একজন ব্যক্তি একই সঙ্গে অন্য দেশের নাগরিকত্ব/পাসপোর্ট ধারণ করে বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োজিত থাকতে পারেন কি না—এ নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রমাণিত হয়নি। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাই এবং নাগরিকত্ব, পাসপোর্ট ও সরকারি চাকরির যোগ্যতা-সংক্রান্ত বিষয়গুলো সরকারি নথিপত্রের ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সচেতন নাগরিকদের দাবি, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দ্রুত তদন্ত করা হোক।

এ বিষয়ে তালা উপজেলা ইউএনও আফরোজ আক্তার স্বর্ণা বলেন যে, আমি বিষয়টি শুনেছি এবং প্রত্যেকটি নিউজ দেখেছি এ বিষয়ে এসিল্যান্ডকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com