বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরার ৪টি আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন; মোট ৬০৯ টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার ও বাক্স

স্টাফ রিপোটারঃ / ২৮৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ec

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় ভোটগ্রহণের প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে।

জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভোটে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচন এবং গোলাপি ব্যালটে গণভোট অনুষ্ঠিত হবে।

জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৭৩৯ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। নতুন ভোটার রয়েছেন ৬৭ হাজার ২৩৩ জন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৬০৯ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৬০৯টি ভোটকেন্দ্রের জন্য মোট ৩ হাজার ৩৭২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ হাজার ৫৫৩টি এবং নারী ভোটারের জন্য ১ হাজার ৮১৯টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা এবং উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠে নিয়মিত টহল টিম কাজ করছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচন ঘিরে যান চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নিরাপত্তা চৌহদ্দি নির্ধারণের কাজ শেষ হয়েছে এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্ন ও নিরাপদে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com