$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় ভেজাল সার সিন্ডিকেটের হামলা: সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোটারঃ / ২৬৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৯:২১ অপরাহ্ন
sat-news

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।সাতক্ষীরা ভ্রমণ গাইড

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ভেজাল সার ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভেজাল সারের ২৬টি গোডাউনের মালিক মাজেদ গাজী ও তাঁর পরিবারের সদস্যরা সাংবাদিক আকরামুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়। অভিযোগ রয়েছে, মাজেদ গাজী ও তাঁর পরিবার অবৈধভাবে একাধিক সার ডিলার লাইসেন্স পরিচালনা করছেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং বেলাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য দেন। বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মাজেদ গাজী ও তাঁর পুত্রদের গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রথম আলো ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রামকৃষ্ণ, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, স্টার নিউজের গাজী ফারহাদ,সাতক্ষীরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু,সাধারন সেক্রেটারী সাইফুল আজম খান মামুন সহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com