• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

বিএনপি নেতা হত্যাকাণ্ডের পর সাতক্ষীরা সীমান্তে বিজিবির পাহারা জোরদার

স্টাফ রিপোটারঃ / ৩৫০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
bgb-sat

যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন নিহত হওয়ার ঘটনার পর সাতক্ষীরা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক আসামিরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি কার্যক্রম।
রোববার থেকে সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি স্থাপন করা হয়েছে অস্থায়ী চেকপোস্ট এবং পরিচালনা করা হচ্ছে সন্দেহভাজনদের দেহ ও যানবাহন তল্লাশি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অপরাধে জড়িতরা সীমান্ত অতিক্রম করতে না পারে।
তিনি আরও বলেন, বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি প্রবেশ ও বহির্গমন পয়েন্টে কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/