• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরা ১ আসন থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার মনোনয়ন দাখিল

স্টাফ রিপোটারঃ / ৩০৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
mujib

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক জেলা নেতা।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকারী ওই প্রার্থী হলেন নিষিদ্ধ ঘোষিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মুজিবর রহমান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন দাখিলক করা হয়েছে। উল্লেখ্য, তিনি পূর্বে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলটি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত অবস্থায় রয়েছে।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রার্থী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/