• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে,কাজী আলাউদ্দিন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৮৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
bnp-sat4

ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে,আর আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে, কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানে বিশাল নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন সাবেক এমপি ও সাতক্ষীরা–০৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।

বুধবার (১৯ নভেম্বর ) বিকেলে ৫ টা কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, তারেক রহমান মনোনীত প্রার্থীর সাতক্ষীরা–০৩ আসনের ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায়।

প্রধান অতিথির বক্তব্য কাজী আলাউদ্দীন বলেন,আমাকে মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সক্রিয়তায় জমে উঠেছে । ঘরে বসে থাকলে চলবে না। মনোনয়ন ঘোষণার পর আপনারা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যেভাবে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করছেন, এটি সত্যিই প্রশংসনীয়। তবে শুধু লিফলেটই নয়, এখন প্রয়োজন ভোটারদের আরও কাছে যাওয়া। জনগণের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম,আশাশুনি বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস,আশাশুনি উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আকতারুজ্জামান বাপ্পী,কালিগঞ্জ উপজেলা কৃষক দল আহবায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ উপজেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পারভেজ, উপজেলা বিএনপি’র সাবেক তথ্য বিষয়ে সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম , উপজেলা জাসাস সভাপতি মুরশীদ আলী গাজী প্রমুখ,

সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/