• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৪০৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
gono porisod

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার বিভাগে সংস্কার ও জনগণের গণঅধিকার প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের ইটাগাছা খড়িবিলা এলাকায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলু,যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহসানুল্লাহ,সদস্য সি এম নাজমুল ইসলাম,জাতীয় ছাত্র শক্তির প্রতিনিধি মুজাইদুল ইসলাম,বখতিয়ার হোসেন,মুজাহিদ বিন ফিরোজ সহ আরো অনেকে।

বৈঠকে বক্তারা বলেন, দেশে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচন জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

আয়োজিত উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির জেলা নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, জনগণের প্রকৃত অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতান্ত্রিক সংস্কারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন অব্যাহত থাকবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/