উক্ত খেলাতে ছেলে ও মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ, জনপ্রিয় স্থানীয় খেলা হাড়িভাঙা, চামচ দৌড়, বালিস ছোড়া, লুডু, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাশেষে বিজয়ীদের মধ্যে কাপ, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য,সাতক্ষীরা জেলার ০৫টি উপজেলার ১৫টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত কারণে অপেক্ষা কৃত পিছিয়ে পড়া ও ক্ষতির শিকার জনগোষ্ঠীর পরিবারের ২৭০০ জন ( ছেলে ১৩৫০ এবং মেয়ে ১৩৫০ জন) শিশু ও যুবদের অংশগ্রহণে ১৮০ টি গ্রুপের মাধ্যেমে গত ০৪ মাস ব্যাপী ‘সুরক্ষার জন্য ফুটবল কারিকুলাম গাইড’ এবং ‘সুরক্ষার জন্য গ্রামীণ ঐতিহ্যবাহী কেলা কারিকুলাম লাইড’ এ অর্ন্তভূক্ত নিরাপদ খেলার মাধ্যমে ১৮টি সেশনের মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ৬টি জীবন দক্ষতা অর্জন করেছে।
জীবন দক্ষতা গুলো হলো আস্থা স্থাপন, সহযোগিতা, যোগাযোগ, আবেগ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা এবং দায়িত্ব গ্রহণ। দক্ষতাগুলো অর্জনের মাধ্যমে সুস্থতার প্লিয়ারসমূহ যেমন নিরাপদ বোধ করা, সংযুক্ত অনুভব করা, সম্মানিত বোধ করা, আশাবাদী করা, যোগ্যবোধ করা, আত্মসুরক্ষা ও সতীর্থের সুরক্ষা অনুভুতির মধ্যদিয়ে জীবন দক্ষতা গুলো কাজে লাগিয়ে তারা তাদের নিজেদের সমস্যা সমাধানে কাজ করছে।
পাশাপাশি পরিবার, স্কুল ও কমিউনিটি কেন্দ্রিক সমস্যা চিহ্নিত করে স্থানীয় যুব, অভিভাবক, ক্লাব, ইউনিয়ন পরিষদ ও উপজেলার মাধ্যমে সমস্যা সমাধানে বর্তমানে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তারা আরও ‘এনজেগ কারিকুলাম গাইড’ এর মাধ্যমে ৮টি সেশনের মাধ্যমে উক্ত উদ্যোগগুলো গ্রহণ করছে।