• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

পঞ্চগড়ের বোদায় বিশ্বনবী (সা:) কে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৯৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
atok

পঞ্চগড়ের বোদা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সঞ্জয় চন্দ্র রায় (২৫) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সঞ্জয় চন্দ্র রায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বিমল চন্দ্র রায়ের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সঞ্জয় চন্দ্র রায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ কথা লিখে। এনিয়ে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ যদি আইন ভঙ্গের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন যুবকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তার বিরুদ্ধে থানা মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/