মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে সন্তানের কোলে বাবার অশ্রুধারা;মানবতার জয়ে হৃদয়বিদারক দৃশ্য

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৫০৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
sat

নিজ রক্তের সন্তানকে একটিবার কোলে নিতেও তাকে পড়তে হলো শ্বশুরবাড়ির লোকজনের রোষানলে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে অপমানিত ও অপদস্ত হতে হয়েছে। তবুও সন্তানের মুখ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা—যা সাতক্ষীরা জজ কোর্ট প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম দেয়।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় ঘটে এ ঘটনা।

ভুক্তভোগী বাবা মো. মনিরুজ্জামান জানান, তিনি মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের বাবুল ফরাজীর মেয়ে মেধা আক্তার সোনিয়া (২৩)-এর সঙ্গে ২০১৯ সালের ৯ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র পুত্র সন্তান আলিফ হাসান (৪)। সংসার সুখেই চলছিলো, কিন্তু গত ১৩ জুন শাশুড়ি মাকসুদা বেগম এক অনুষ্ঠানের কথা বলে মেয়েকে নিয়ে যান। এরপর থেকে আর স্ত্রী-সন্তানকে ফিরতে দেননি।

পরবর্তীতে প্রতিকার চেয়ে মনিরুজ্জামান আদালতে মামলা করেন। আদালত প্রতি মাসে সন্তানের সঙ্গে বাবার সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সন্তানের ভরণপোষণের খরচ বহনের নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা কার্যকর করতে জজ কোর্টে সন্তান নিতে গেলে শ্বশুর বাবুল ফরাজী ও তার লোকজন বাধা দেন। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলামের নির্দেশে তারা তাকে মারমুখীভাবে হেনস্তা করে এবং অকথ্য ভাষায় গালাগালি দেন।

তবুও শেষ পর্যন্ত সন্তানকে কোলে নিতে সক্ষম হন বাবা মনিরুজ্জামান। চার বছরের শিশু আলিফকে বুকে জড়িয়ে ধরে কোর্ট প্রাঙ্গণে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। এসময় উপস্থিত মানুষজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।

সবশেষে পিতা তার সন্তানকে কোলে নিলেও এ লড়াইয়ের প্রকৃত জয় হয়েছে মানবতার—এমনটাই মনে করেন ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com