মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরায় ১২ দিন ধরে নিখোঁজ তরুণ: মায়ের আহাজারি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৫১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
missing

সাতক্ষীরার কুশখালী গ্রামের তরুণ মো. রাজু (২৬) বিগত ১২ দিন ধরে নিখোঁজ । গত ২৩ জুলাই রাতে একটি মারামারির ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের একমাত্র সন্তান রাজুর খোঁজে পাগলপ্রায় মা-বাবা এখন দ্বারে দ্বারে ঘুরছেন।

“আমার ছেলেটা কী মরে গেল?”
রাজুর মা বারবার মূর্ছা যাচ্ছেন। কাঁদতে কাঁদতে বলছেন, “সেই রাতে বলেছিল—‘মা, একটু ঘুরে আসি’। তারপর আর সে ফেরেনি। আমার বুকের ধনটা কোথায় গেল? আমার রাজুকে ফিরিয়ে দাও— আল্লাহর কাছে এই চাই।”

বাবা আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গলায় ঝাঁঝ নেই, ভাঙা কণ্ঠে বলেন, “ও আমাদের একমাত্র ছেলে সন্তান। কত স্বপ্ন ছিল ওকে নিয়ে! এখন তো শুধু একটা খবরের আশায় রাত-দিন এক করে ফেলেছি। মরে গেলেও যেন একটা খোঁজ পাই।

কী ঘটেছিল সেদিন রাতে?
স্থানীয়দের ভাষ্য মতে, ২৩ জুলাই রাতে রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মহব্বত, জিল্লু ও তার সঙ্গীরা রাজুকে মারপিট করে। এরপর থেকেই সে নিখোঁজ। আর সেই রাতেই যেন থমকে যায় আশরাফুলের সংসার।

“এটা নিছক নিখোঁজ না, এর পেছনে রহস্য আছে”—অভিযোগ স্থানীয়দের

রাজুর মা সরাসরি অভিযোগ করেন, “যারা মারামারিতে ছিল, তারাই কিছু করেছে। কোন একটা বিষয়ে ওরা রাজুর মুখ চেপে ধরতে চায়। কোথাও লুকিয়ে রেখেছে, হয়তো মেরে ফেলে দিয়েছে…। প্রশাসন কিছু করছে না।”

এলাকাবাসী জানান, রাজু একজন শান্ত স্বভাবের ছেলে ছিল। কারও সঙ্গে শত্রুতা ছিল না। প্রতিবেশী সিরাজুল বলেন,
“ওকে কখনও কাউকে কষ্ট দিতে দেখিনি। আমরা সবাই উদ্বিগ্ন।”

পুলিশের বক্তব্য:
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজু মাঝেমধ্যে মাদক সেবন করত এবং আগে থেকেই ভারতে যাতায়াত করত। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।”

তিনি আরও জানান, নিখোঁজের আগে রাজু কী পরেছিল, কার সঙ্গে শেষবার দেখা গেছে—এসব তথ্য যাচাই করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাবি:
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, “ছেলেটা নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনের উচিত দ্রুত তৎপরতা চালিয়ে তাকে খুঁজে বের করা। পরিবারটি খুব অসহায় অবস্থায় আছে।”

সবকিছুর বিনিময়ে সন্তানকে ফিরে পেতে চান বাবা-মা:
বাবা আশরাফুল বলেন, “আমি গরিব মানুষ। জমিজমা বিক্রি করে ছেলেকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছি। সবার দ্বারে যাচ্ছি। কেউ সন্ধান দিতে পারছে না। ওর মাকে সান্তনা দিতে পারছিনা। সবসময় কান্নাকাটি করছে। শুধু আমার ছেলেটাকে ফিরিয়ে দাও।”

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com