• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরার আশাশুনি খরিয়াটী পানি নিষ্কাশনের জন্য খাল খনন করার কারণে মামলার শিকার; মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৫৬১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
manobbondhon

টানাবৃষ্টিতে জলবদ্ধতা নিষ্কাশনের জন্য সাতক্ষীরার আশাশুনি উপজেলার খরিয়াটী এলাকার মানুষ খাল খনন করার কারণে প্রভাবশালীদের হয়রানি মূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে শত শত মানুষের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার খরিয়াটী এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকালে খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তালা শালিকা কলেজের প্রভাষক মাসুদ করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক,খরিয়াটি ৩নং বিএনপির সাবেক সভাপতি খান মোহাম্মদ মাহবুবুর রহমান, খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,দরগাহপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, দরগাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,জালাল জোয়াদ্দার,আব্দুর ছাত্তার গাজী,রবিউল ইসলাম,মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটী এলাকা প্লাবিত হয়েছে। তাদের বাড়িঘর ও ফসলের জমি পানিতে তলিয়ে যাচ্ছে কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। জলবদ্ধতা নিরসনের জন্য খাল খনন করা হলেও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে।প্রভাবশালীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য খাল খননে বাধা দিচ্ছেন এবং এতে করে এলাকার জলাবদ্ধতা সমস্যা আরও বাড়ছে। ফলে এলাকার প্রভাবশালী স্বৈরাচার আওয়ামী লীগের দোসর মামলা বাজ ও ভূমিদস্যু শেখ সোহরাফ হোসেন,শেখ মশিউর রহমান, রেজওয়ান মোড়ল ও কালাম গাজী খরিয়াটি এলাকার অর্ধশত মানুষের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা করছেন। খাল খননকারীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার কারণে এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। খাল খননের ফলে তাদের দুর্ভোগ কমবে কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের কারণে তা সম্ভব হচ্ছে না।

বক্তারা আরো বলেন,অতি বিলম্বে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি এবং কালকিতলা খাল পুন খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। এই মামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ও ২ দিনের মধ্যে মামলা প্রত্যহার না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা এবং দ্রুত পারি নিষ্কাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/