• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৫৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
bnp

সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের ইটাগাছা হাটের সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট গিয়ে শেষ হয়।

সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাড.আব্দুর ছাত্তার,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওদের বারবার কাউন্সিলর শফিকুল আলম বাবু,সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান,পৌর যুবদলের আহবায়ক আলি শাহিন,শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু,পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা,আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বক্তব্য বলেন, দীর্ঘ ১৭ বছর একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমরা নির্বাচন, সন্ত্রাস, গুম ও খুনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই। এই সরকার ছত্রছায়ায় থেকে তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের কাছে বিএনপি ও বিএনপি নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্রের রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/