$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৫৫০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
pusin

পঞ্চগড় সদর ও বোদা উপজেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৬ জুলাই) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিজিবি সদস্যরা ২৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এর মধ্যে ৬ জনকে পঞ্চগড় সদর থানায় এবং ১৭ জনকে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের নড়াইল ও বাগেরহাট জেলায়। পুলিশ জানিয়েছে, তাদের নিরাপদ আশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “সীমান্তে পুশইন হওয়া ৬ জনকে বিজিবি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় হস্তান্তর করেছে। তাদের নাম-ঠিকানা যাচাই এবং স্বাস্থ্যগত ঝুঁকির দিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, “মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন হওয়া বাংলা ভাষাভাষী ১৭ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের নাম ও ঠিকানা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “বিএসএফ পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে। বিজিবির টহল দল তাদের আটক করে। এর মধ্যে একজন সঠিকভাবে নিজের পরিচয় দিতে না পারায় তার ব্যাপারে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com