• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৬২৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
pusin

পঞ্চগড় সদর ও বোদা উপজেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৬ জুলাই) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিজিবি সদস্যরা ২৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এর মধ্যে ৬ জনকে পঞ্চগড় সদর থানায় এবং ১৭ জনকে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের নড়াইল ও বাগেরহাট জেলায়। পুলিশ জানিয়েছে, তাদের নিরাপদ আশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “সীমান্তে পুশইন হওয়া ৬ জনকে বিজিবি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় হস্তান্তর করেছে। তাদের নাম-ঠিকানা যাচাই এবং স্বাস্থ্যগত ঝুঁকির দিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, “মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন হওয়া বাংলা ভাষাভাষী ১৭ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের নাম ও ঠিকানা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “বিএসএফ পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে। বিজিবির টহল দল তাদের আটক করে। এর মধ্যে একজন সঠিকভাবে নিজের পরিচয় দিতে না পারায় তার ব্যাপারে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/