• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

ঐতিহ্যের সাথে প্রকৃতির মিলন, ফুলের স্নিগ্ধ ছোঁয়ায় নতুন রূপে পাহাড়পুর, মুগ্ধ দর্শনার্থীরা

সিজান সিদ্দিকী ,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: / ৪৪৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
pahar pur

নওগাঁর বদলগাছী উপজেলায় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণ এখন ফুল ও প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় হয়ে উঠেছে রঙিন।

সবুজের মাঝে ফুটে থাকা হাজারো রঙের ফুল মন কাড়ছে এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের। প্রাচীন ঐতিহ্যের সাথে প্রকৃতির এই অপরূপ মেলবন্ধন উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসছেন পর্যটকরা।

বিহারের চারপাশের সবুজ ঘাসের গালিচা আর তার মাঝে লাল, হলুদ, সাদা, বেগুনি ফুলের সমাহার এক ভিন্ন মাত্রা যোগ করেছে। বৃষ্টির পর ভেজা পাতায় ফুলের সৌন্দর্য যেন আরও বহুগুণ বেড়ে যায়। এই নয়নাভিরাম দৃশ্য ক্যামেরাবন্দী করতে ব্যস্ত সব বয়সী মানুষ। কেউ তুলছেন সেলফি, কেউ আবার প্রিয়জনের ছবি তুলে এই মুহূর্তকে স্মৃতিতে ধরে রাখছেন।

পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা তুষার নামে এক দর্শনার্থী বলেন পাহাড়পুরের ইতিহাস সম্পর্কে তো জানিই, কিন্তু এই সময়ে এখানকার পরিবেশ এত সুন্দর হবে, ভাবিনি। বিশেষ করে এই ফুলগুলো পুরো জায়গার সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। ইতিহাসের পাশাপাশি এমন স্নিগ্ধ, রঙিন পরিবেশ সত্যিই অসাধারণ।”

আরো বেশ কিছু দর্শনার্থী জানান, বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। এই ঐতিহাসিক স্থানের সাথে প্রকৃতির এমন সুন্দর রূপ দেখে ওরা খুব আনন্দ পাচ্ছে। চারদিকে শুধু ফুল আর ফুল, মনটা একদম ভালো হয়ে গেল।”

পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু বলেন, পাহাড়পুর বিহারের ঐতিহ্য রক্ষার পাশাপাশি আমরা এর প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনেও কাজ করি। মৌসুমে বিভিন্ন সময় গুলোতে পরিকল্পিতভাবে লাগানো এই ফুল গাছগুলোই এখন প্রাঙ্গণকে সাজিয়ে তুলেছে। আমরা চাই দর্শনার্থীরা যেন একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে এই বিশ্ব ঐতিহ্য ঘুরে দেখতে পারেন। সকলের প্রতি আমাদের অনুরোধ, তারা যেন এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি তা পরিচ্ছন্ন রাখতেও সহায়তা করেন।

উল্লেখ্য, পাল শাসনামলে নির্মিত এই বৌদ্ধ বিহারটি ‘সোমপুর মহাবিহার’ নামেও পরিচিত এবং এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
সব মিলিয়ে, ইতিহাস আর প্রকৃতির এমন অপূর্ব সমন্বয় পাহাড়পুর বৌদ্ধ বিহারকে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমরা আশা করছি, এই সৌন্দর্য উপভোগ করতে বাকি দিনগুলোতেও পর্যটকদের আনাগোনা অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/