• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ / ২৭৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
adalat

“গ্রাম আদালত গতিশীল হলে উচ্চ আদালতে চাপ কমবে”। এজন্য তৃণমূলসহ সর্বস্তরে গ্রাম আদালত বিষয়ক কার্যক্রম নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তাহলে সাধারণ মানুষ পারিবারিক ও সামাজিক বিষয় গুলো সমাধানে গ্রাম আদালতের মাধ্যমে নিরসনে উদ্ধুদ্ধ হবে।

এতে উচ্চ আদালতে মামলার চাপ কমবে।

নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে গ্রামআদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালায় অংশগ্রহনকারীরা এ মতামত ব্যক্ত করেন।

বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মাদ ইয়াসিন , জেলা লিগ্যাল এইড অফিসার সাদিয়া খানম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীন।

কর্মশালায় অংশগ্রাহণ করেন, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণ। উন্মুক্ত আলোচনায় গ্রাম আদালত বিষয়ে প্রশ্নে অনুষ্ঠানের সভাপতি উত্তর দেন এবং গ্রাম আদালতকে আরো গতিশীল করতে উপস্থিত অংশগ্রহণকারীদের থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।

এসময় প্রেজেন্টেশনের মাধ্যমে নোয়াখালীর গ্রাম আদালতের গত ১ বছরের চিত্র তুলে ধরেন ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসান উল্লাহ চৌধুরী মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/