• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কটিয়াদীতে জামায়েত নেতা মেজর (অব)আখতার জামান রমজানের ছেলের উপর হামলা গ্রেফতার ১ সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পঞ্চগড়ের বোদায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নোয়াখালীর সুবর্ণচরে ঈদ আনন্দ মেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্য

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ / ৪৩০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
mela

সুবর্ণচরে ঈদ আনন্দ মেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর, অশ্লীল নৃত্য ও নানা ধরনের অনৈতিক কর্মকান্ড। এমন অভিযোগে বিস্মিত ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, প্রশাসনের নাকের ডগায় এসব কার্যকলাপ চললেও কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি কাউকে।

৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাট বাজারের পাশে ১৫ দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করেন জামাল উদ্দিন সেন্টু। তিনি উপজেলা বিএনপির প্রভাবশালী সাবেক বহিষ্কৃত নেতা জামাল উদ্দিন গাজীর ভাই। মেলায় আনন্দ বিনোদনের জন্য নানান খেলা থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খেলাধুলার পাশাপাশি বিচিত্রা অনুষ্ঠানের নামে চলছে অশ্লীল নৃত্য। এতে করে উঠতি বয়সী যুবকেরা হুমড়ি খেয়ে ছুটছে মেলা অভিমুখে। এছাড়া রাতের আঁধারে জুয়ার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এতে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ।

পূর্ব চরবাটা ইউনিয়নের নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম ছোটদের আনন্দের জন্য মেলা বসেছে বড়রা। কিন্তু রাতে দেখি সেখানে জুয়া আর নাচের নামে অশ্লীলতা চলছে। নারীরা পর্যন্ত নিরাপদ বোধ করেছে না।

স্থানীয় একাধিক সচেতন মহল বলেন, সুবর্ণচরের মাটিকে যারা কলুষিত করার প্ল্যান করতেছেন আপনাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না! এলাকার মানুষেরা সচেতন হোন দ্রুত । আপনার প্রিয় সন্তানের চরিত্র ধ্বংস হওয়া থেকে বাঁচান। এছাড়া ওপেন জুয়া খেলা চলতেছে! চরজব্বার থানা পুলিশ ও ইউএনও ম্যাডাম বসে না থেকে এদের কার্যক্রমকে প্রতিহত না করাতে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ অস্বীকার করে মেলার আয়োজক জামাল উদ্দিন বলেন, ঈদ আনন্দের জন্য ৬ তারিখ থেকে ছোট করে মেলার আয়োজন করেছি। আমি প্রশাসনের থেকে কোনো অনুমতি নেই নাই। আমার মেলায় কোনো অশ্লীলতা বা জুয়া নেই। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কেউ যদি বলে জুয়া আছে এবং প্রমাণ দেখাতে পারে তাহলে আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব।

উপজেলার নির্বাহী কর্মকর্তা অফিসার, রাবেয়া আসফার সায়মা জানান, মেলার আয়োজক প্রশাসন থেকে কোনো অনুমতি নেয়নি। মেলাটির বিষয়ে আমরাও কিছু অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দ্রুত।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/