বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৪০৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
metto

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকার (শিউডাঙা) সীমান্তে আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৮ মার্চ) ভোরে শিউডাঙা সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন গরু ব্যবসা করতেন। তিনি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে ছিলেন। তিনি গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে বলে বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে।

সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের ৭৫১ নম্বর মেইন পিলারের ৮ থেকে ৯ নম্বর সাবপিলারের মাঝামাঝি এলাকায় তার লাশ পড়ে ছিল। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার বিএসএফের গুলিতে আল আমিনের নিহত হওয়ার তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ সীমান্তে ভিড় করে। স্থানীয়রা বলছেন, গত রাত ৩টার পরে ৮ থেকে ১০টি গুলির আওয়াজ পান তারা। এর পর সীমান্তের অভ্যন্তরে বিএসএফের চিৎকারের আওয়াজ পাওয়া যায়।

গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় আল আমিনের নিহত হওয়ার ঘটনাটি ঘটে। সকালে খবর পেয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় গিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আল আমিনের মরদেহ ফেরত চান বাহিনীর সদস্যরা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com