মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

মধুমেলায় সার্কাস ও জাদুর প্যান্ডেলে চলছে অশ্লীল নৃত্য

স্টাফ রিপোটারঃ / ২০১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
mela

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেলায় সার্কাস ও জাদু প্যান্ডেলে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। যা দেখার কেউ নেই ?

স্থানীয়রা জানিয়েছেন, মেলায় আর্থিক লাভের উদ্দেশ্যে অসাধু ব্যক্তিরা এই অনৈতিক কার্যকলাপ শুরু করেছেন। নগ্ন নৃত্য দেখতে কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন। মোবাইলে ভিডিও ধারণ ঠেকাতে নির্দিষ্ট লোক দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুপল্লীর আম্রকাননে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।তবে স্থানীয়রা দাবি করেছেন, মেলার প্রথম দিন থেকেই সার্কাস ও জাদু’র নামে অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত চলা এই নৃত্য দেখতে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন। তাদের আশঙ্কা, এই ধরনের কার্যকলাপ চলতে থাকলে যুব সমাজ বিপথগামী হতে পারে।

অশ্লীল নৃত্য নিয়ে স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে এই নৃত্য পরিচালনা করা হচ্ছে। দর্শকদের ভিডিও ধারণে বাধা দিতে লোক নিয়োজিত রয়েছে। তবে মধুমেলার ইজারাদার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “সার্কাস ও জাদু’র নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। যদি এমন কিছু হতো, কেউ না কেউ মোবাইলে ভিডিও করত।” ভিডিও ফুটেজ আছে জানালে তিনি বলেন, মেলায় যেটা হচ্ছে ওটাতো স্বাভাবিক।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানিয়েছেন, “মধুমেলায় শান্তি বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন দলের কর্মীরা দায়িত্ব পালন করছেন। যাত্রা, সার্কাস বা জাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃত্য পরিবেশনের সুযোগ নেই। তবে অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী রাতে মধুমেলায় অশ্লীল নৃত্য প্রদর্শনের জন্য ‘মিতা জাদু প্রদর্শনী’ প্যান্ডেলটি বন্ধ করে দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শরীফ নেওয়াজ। সাময়িক বন্ধ হলেও অদৃশ্য শক্তির হস্তক্ষেপে আবারও চালু হয়েছে এধরনের অশ্লীল নৃত্য। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে মধুমেলার মতো একটি ঐতিহ্যবাহী আয়োজন নৈতিকতার সীমা অতিক্রম না করে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com